এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ নাগরিকদের জন্য টাকার নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক নিজেদের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন টাকার নোটের ব্যবস্থা করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এক অভ্যন্তরীণ আদেশও জারি করেছে। গতকাল রোববার থেকে কর্মকর্তা–কর্মচারীরা নতুন নোট পেতে শুরু করেছেন।
প্রতিবছর ঈদের সময় নতুন টাকার নোটের বেশ চাহিদা থাকে। ঈদ সালামি হিসেবে নতুন নোট দিয়ে থাকেন। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে, গুলিস্তানসহ বিভিন্ন স্থানে নতুন নোট ও ছেঁড়া টাকার বেচাকেনার অস্থায়ী দোকান আছে। মূলত ফুটপাতেই এ ব্যবসা বেশি চলে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়া থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। তাই এবার নতুন টাকা ছাড়া হবে না।’

Mohsin
৩ মাস আগেবাংলাদেশ ব্যাংক নতুন নোট গ্রাহকদের দেয় না কিন্তু দালাল দের হাতে কাঁড়ি কাঁড়ি নতুন নোট থাকে এখন বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট না দেওয়ার ঘোষণায় দালারা লাভবান হলো কারণ ব্যাংক থেকে সিন্ডিকেটের মাধ্যমে নতুন নোট সময় মতো ঠিকই বাহিরে চলে যাবে এবং গ্রাহকরা চড়া দামে দালাল থেকে কিনতে বাধ্য হবে।