জেনেভায় বাংলাদেশ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেনেভায় বাংলাদেশ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার জেনেভার মন্টব্রিও প্রটেস্ট্যান্ট প্যারিসোয়ারের একটি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেনেভা, লুসান এবং ফ্রান্সের আনমাস থেকে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন হাফিজ মোহাম্মাদ আকরাম। বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি নুরুল ইসলাম জর্জের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার ও আনোয়ার জর্জের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ মিশনের কাউন্সিলর মাহবুর রহমান।

এ সময় জেনেভায় অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দেশের নাগরিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন