মোজতবা খামেনির নিয়োগ মর্যাদা ও শক্তির নতুন যুগের সূচনা: ইরানি প্রেসিডেন্ট

মোজতবা খামেনির নিয়োগ মর্যাদা ও শক্তির নতুন যুগের সূচনা: ইরানি প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ করাকে ‘মর্যাদা ও শক্তির নতুন যুগ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার দিবাগত রাতে মোজতবা খামেনিকে ওই পদে আসীন করে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এ সিদ্ধান্তকে স্বাগত জানান মাসুদ পেজেশকিয়ান। বার্তা সংস্থা ফার্স’কে উদ্ধৃত করে অনলাইন আল জাজিরা বলছে, পেজেশকিয়ান বিবৃতিতে বলেন- এই মূল্যবান নির্বাচন হলো জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে ইসলামি জাতির ইচ্ছার বহিঃপ্রকাশ। এটা এমন এক ঐক্য, যা দৃঢ় প্রাচীরের মতো ইরানি জাতিকে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলেছে। এর আগেই ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি এবং মোহাম্মদ-বাকের, কালিবাফ ও আলি লারিজানি সহ দেশটির শীর্ষ নেতারা নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন