রিয়াদে মার্কিন দূতাবাসের জরুরি নন এমন কর্মী ও তাদের পরিবারকে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

রিয়াদে মার্কিন দূতাবাসের জরুরি নন এমন কর্মী ও তাদের পরিবারকে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নন, এমন সরকারি কর্মীদের পাশাপাশি সব কর্মীর পরিবারের সদস্যদেরও চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সৌদি আরবে এই প্রথম বাধ্যতামূলকভাবে ওইসব ক্যাটেগরির লোকদের চলে যাওয়ার নির্দেশ জারি করল যুক্তরাষ্ট্র।

সম্প্রতি সৌদি আরবে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরানের হামলা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। তারা বলেছে, ইরান আন্তর্জাতিক সনদ ও আইনের স্পষ্ট লঙ্ঘন করছে। কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরাইল যে হামলা শুরু করেছে, সে বিষয়ে সৌদি আরব কোনো কথা বলেনি। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, আল খারজে একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র পড়ে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। একই সঙ্গে তারা রাজধানী, একটি বিমানঘাঁটি এবং একটি তেলক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কয়েকটি প্রচেষ্টা নস্যাৎ করার ঘোষণাও দেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন