চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। সোমবার সকাল ছয়টা থেকে অভিযান শুরু হয়। যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্য অভিযানে অংশগ্রহণ করছেন।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এর পর থেকে নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় অভিযান চালানো হয়নি।

মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করে র‍্যাব। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০০ জনকে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, ‘যৌথ বাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন।’ অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন