মোজতবা খামেনির নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ট্রাম্পের

মোজতবা খামেনির নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ট্রাম্পের

ফন্ট সাইজ:

দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি শুধু বলেছেন, দেখা যাক কী হয়। ইসরাইলি সংবাদমাধ্যমটির মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত হবে পারস্পরিক এবং সেটি তিনি নেতানিয়াহুর সঙ্গে মিলেই নেবেন। তাকে এভাবে উদ্ধৃত করা হয়েছে- আমি মনে করি এটা পারস্পরিক কিছুটা। আমরা কথা বলেছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেয়া হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি। দ্য টাইমস অব ইসরাইলকে ট্রাম্প বলেন, বিবি নেতানিয়াহুকে অবিলম্বে সেই ক্ষমা দেয়া উচিত। আমি মনে করি (হারজগ) এটা না দিয়ে খুব খারাপ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোযোগ দিন, কোনো হাস্যকর ক্ষমার বিষয়ে নয়। এখানে ট্রাম্প নেতানিয়াহুকে তার ডাকনাম ‘বিবি’ বলে উল্লেখ করেন।

ওদিকে শীর্ষ রিপাবলিকান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, নিহত আলি খামেনির ছেলেকে তার উত্তরসূরি হিসেবে ইরানের বেছে নেয়া ‘আমরা যে পরিবর্তন দেখতে চাই, তা নয়।’ সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান আইনপ্রণেতা এক্সে বলেন, আমি বিশ্বাস করি, তার বাবার মতো একই পরিণতির মুখোমুখি হতে তার কেবল সময়ের অপেক্ষা। উল্লেখ্য, গ্রাহাম দীর্ঘদিন ধরেই ইরানের ওপর হামলার পক্ষে তদবির করে আসছেন। আর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে জানিয়েছে, ট্রাম্পকে পদক্ষেপ নিতে রাজি করানোর জন্য কীভাবে তদবির করতে হবে, সে বিষয়ে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন