সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজ সোমবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অধ্যাপক সাখাওয়াত আলী খানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে তাকে দাফন করা হবে।
২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান অধ্যাপক সাখাওয়াত আলী খান। মৃত্যুর আগে পর্যন্ত বিভাগটির ‘অনারারি প্রফেসর’ ছিলেন তিনি।
অধ্যাপক সাখাওয়াত আলী খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নরসিংদীর শিবপুর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন অধ্যাপক সাখাওয়াত আলী খান। শিক্ষকতা পেশায় আসার আগে প্রায় এক দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন তিনি।
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৯ মার্চ (সোমবার), ২০২৬, ৯ঃ২৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Muhammad Nurul Islam
৩ মাস আগেOur sincerest condolences for our beloved "Dulabhai" and wishes for Maleka Apa to bear the great loss. Great minds like them are national treasures. I trust his legacy will continue for other to learn and follow.