ঠিক তিন বছর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হেরেছিল ভারত। সেই বিষাদ কাটিয়ে উৎসবের রঙে রাঙালো সূর্যকুমার যাদবের দল। নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হলো ভারত। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো তারা। ভারতের দেয়া ২৫৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কিউই টপ অর্ডার। মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ৩৫ বলে ৪৩ রান করা স্যান্টনারকে বোল্ড করেন জসপ্রিত বুমরাহ। ১৮.৬ ওভারে ১৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
ফাইনালে ভারতের পক্ষে ৪ ওভার বল করে ১৫ রানে ৪ উইকেট নেন বুমরাহ। তার ইয়র্কার ও স্লোয়ারে রীতিমতো খাবি খায় কিউই ব্যাটাররা। স্পিন আক্রমণে অক্ষর প্যাটেলও ছিলেন দুর্দান্ত। ফাইনালে তিনি তুলে নেন ৩ উইকেট। জ্যাকব ডাফিকে তিলক ভার্মার ক্যাচে পরিণত করে ভারতের জয় নিশ্চিত করেন পার্ট-টাইম স্পিনার অভিষেক শর্মা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড সংগ্রহ গড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মার ১৮ বলের বিধ্বংসী ফিফটি (৫২) এবং সঞ্জু স্যামসনের ৮৯ রানের (৪৬ বল) মারকুটে ইনিংস খেলেন। স্যামসনের ইনিংসে ছিল সাত চার ও পাঁচটি বিশাল ছক্কার মার। এছাড়া ইশান কিশান ৫৪ এবং শেষ দিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস ভারতকে বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করে। টুর্নামেন্টজুড়ে ভারত মোট ৯৮টি ছক্কা হাঁকিয়েছে। যা এক আসরে যেকোনো দলের জন্য রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ঘরের মাঠে শিরোপা জিতে ইতিহাস গড়লো ভারত
হাছিবুল বাসার
খেলা
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ১১ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

BAD MOUTH
৩ মাস আগেকৃতিত্ব জিম্বাবুই এর। অস্ট্রেলিয়াকে পরাজিত করে সুযোগ করে দিলো।