কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে কলাপাড়া থানার এসআই মো. হামিদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় সলিমপুর এলাকায় মো. সোহাগ (৪৫) এর বসতঘর থেকে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ (৪৫), মো. আবু হানিফ (৪২), মোসা. তানিয়া (২৬) ও মোসা. মাহিনুর (৩৫)। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন