আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ)-এর মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ)-এর মানববন্ধন

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারীর অধিকার, মর্যাদা ও সমতার দাবিতে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ)-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক নারী অভিবাসী কর্মী এখনো নানা ধরনের ঝুঁকি, বৈষম্য ও অনিশ্চযয়তার মধ্যে কাজ করছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে তাদের বাস্তব পরিস্থিতি তুলে ধরা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাতেই এই মানববন্ধন। বক্তারা বলেন, আমাদের দেশের হাজারো নারী জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি জমান। তারা কঠোর পরিশ্রম করেন, ত্যাগ স্বীকার করেন, পরিবারকে বাঁচিয়ে রাখেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। কিন্তু দুঃখজনকভাবে, এই নারী অভিবাসীদের অনেকেই শোষণ, নির্যাতন ও অনিরাপত্তার শিকার হন। আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই।
“অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ-সব নারীর জন্য হোক” শুধু একটি স্লোগান নয়। এ বছরের প্রতিপাদ্য বিষয়ের আলোকে নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অভিবাসী নারীসহ সকল নারীর অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। উক্ত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি, সামাজিক সংগঠন, নারী নেতৃবৃন্দ, নারী অধিকারকর্মীসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন