সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল প্রবেশ ফটকের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বিচারপতিদের মূল প্রবেশ ফটকের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় ৬টি কালো রংয়ের ককটেল পড়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিচারপতিদের প্রবেশ গেটের কাছে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখেন কয়েকজন। তাৎক্ষণিকভাবে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো নিয়ে যায়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এগুলো পুলিশের কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত বিষয়টি জানা যায়নি।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি ককটেল উদ্ধার
স্টাফ রিপোর্টার
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
