সীতাকুণ্ডের বার আউলিয়ায় বালু লুট, ট্রাকে ট্রাকে পাচার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া উপকূলে রাতের অন্ধকারে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী বালুচক্র প্রতিরাতে সাগর থেকে বালু তুলে ৪০-৫০টি ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এসব বালু মূলত পুকুর ও নিচু জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এভাবে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এতে উপকূলীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে, প্রতিরাতে ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার গ্রামীণ সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে উপকূলীয় পরিবেশের ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন