পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইতিহাদ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতারসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় উপজেলার নামার বাজারের সাকিব মার্কেটে এ কর্মসূূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাদ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সীতাকুণ্ড জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সমাজসেবক পিয়ার আহমদ পিয়ারু, সাংবাদিক এডভোকেট নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিরা শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সীতাকুণ্ডে ইতিহাদ ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
