তারাকান্দায় শিশু ধর্ষণ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কামারগাঁও ইউনিয়নের উলামাকান্দি গ্রামের তিন বছরের শিশুকে পাশের বাড়ির জসিম উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৪০) তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে উদ্ধার কালে ধর্ষণকারী পালিয়ে যায়। তারাকান্দা থানার অফিসার তানভীর আহমেদ জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রোববার ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন