নারীদের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ইঞ্জিনিয়ার ইকবাল

ফন্ট সাইজ:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রোববার সকালে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে ইকবাল হোসেন বলেন, নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো।’ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, গৌরীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন