এই যুদ্ধ অবৈধ, মধ্যপ্রাচ্য এখন ‘বিপজ্জনক মোড়ে’

ওমানের সতর্কবার্তা

এই যুদ্ধ অবৈধ, মধ্যপ্রাচ্য এখন ‘বিপজ্জনক মোড়ে’

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশ ওমান সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং সংলাপের ওপর শক্তি প্রয়োগের কারণে মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই অবৈধ যুদ্ধ যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব ফেলেছে, তা অঞ্চলটির স্থিতিশীলতা এবং এখানকার জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগে আলবুসাইদি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হাতের নাগালেই ছিল। উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান।

Mustaque Chowdhury

৩ মাস আগে

যখন ইসরাইল/ আমেরিকার তাবেদারী করছিলে তখন কোথায় ছিল এই আহাজারী ? এখন ঠেলার নাম বাবাজী! আমরাও চাই যুদ্ধ বিরতি হোক। আমরা নিরীহ দেশের মানুষ অর্থনৈতিক কষ্ট থেকে বাচুক।

তপু

৩ মাস আগে

বাংলাদেশের পক্ষ থেকেও যুদ্ধ বন্ধের আহ্বান জানানো উচিত।

MD.Hafiz uddin

৩ মাস আগে

Mr.Trump is the notorious Kafer.

মন্তব্য করুন