পুঠিয়ায় শিবচৌকি থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক মকবুল হোসেন হাজাম (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টার দিকে পুঠিয়া রাজবাড়ী বাজারে শিব মন্দির সংলগ্ন শিবচৌকি নামের বড় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি বারইপাড়া এলাকার কলোনিপাড়ায়। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন মকবুল। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তার চোখ-মুখ-পেট সহ শরীরের বিভিন্ন অংশ পুকুরের মাছ খেয়ে ফেলেছে। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, রাত ১২টার দিকে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার শরীরের সামনের দিকের অনেক অংশ মাছ খেয়ে ফেলেছে। বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর সবকিছু বোঝা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন