শুধুই গুঞ্জন

শুধুই গুঞ্জন

ফন্ট সাইজ:

ভারতের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। যার পুরো অভিনয় জীবনে রয়েছে মহল, মুঘলে আজম, গেটওয়ে অব ইন্ডিয়া’র মতো ছবি। ভারতীয় চলচ্চিত্র জগতের এই কিংবদন্তির জীবনের ওপর বায়োপিক নির্মাণ নিয়ে জোর আলোচনা চলছিল। গুঞ্জন উঠেছিল মধুবালার চরিত্রে এবার দেখা যাবে বলিউডের এই প্রজন্মের অভিনেত্রী কিয়ারা আদভানিকে। এ ছাড়াও শোনা গিয়েছিল যে, এই ছবির পরিচালনা ও প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বানসালি। তবে এবার জানা গেল, এটি পুরোটাই ছিল গুঞ্জন। অথচ এই নিয়ে বিস্তর আলোচনাও হয়ে গেছে সামাজিক মাধ্যমে। মধুবালার চরিত্রে কিয়ারার অভিনয়ের খবরটি একেবারেই গুজব। এই ছবির সঙ্গে কিয়ারা কোনোভাবে যুক্ত নয়। এমনকি সঞ্জয় লীলা বানসালির এই ছবি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে থাকার খবরটিও সত্য নয় বলে জানা গেছে। কিয়ারা বলেন, এ ধরনের গুঞ্জনে কান দেবেন না। কোনো কিছু পাকাপাকি হলে তা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা হবে। ইদানীং এ ধরনের গুঞ্জন বেশি ছড়াচ্ছে, যেটা দুঃখজনক। এদিকে, এই বায়োপিক নিয়ে আলোচনা চললেও তার কাস্টিং ও প্রযোজনা সংস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন