‘বিষয়টি খুবই দুঃখজনক’

‘বিষয়টি খুবই দুঃখজনক’

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার হঠাৎই গুজব ছড়ায় যে, দেশের গুণী শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট করেন। তার ভক্তরাও এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্নভাবে শোকও প্রকাশ করতে থাকেন তার অনেক ভক্ত। কিন্তু তার এই মৃত্যুর খবরটি ছিল শুধুই গুজব। এমন গুজবের বিপরীতে ফেসবুকে পোস্ট দিয়ে হায়দার হোসেনকে জানাতে হয় যে তিনি জীবিত রয়েছেন, ভালো আছেন। হায়দার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমার অনেক স্বজন, ভক্ত-শ্রোতারা উদ্বিগ্ন হচ্ছেন, চিন্তায় পড়ে গেছেন। অনেকে মনে করছেন, ঘটনা সত্যি। আমি বুঝি মারাই গেছি। বিষয়টি খুবই দুঃখজনক। শিল্পী নিজের ফেসবুকেও এক পোস্টে জানান, তিনি সুস্থ আছেন। ভালো আছেন। বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’Ñ গান দু’টি শ্রোতাদের কাছে জনপ্রিয়। বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরনো গানগুলো আজও হৃদয়ে গেঁথে গেছে শ্রোতাদের।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন