কুলাউড়ায় পেট্রোল পাম্পে পেট্রোল সংকট

ফন্ট সাইজ:

কুলাউড়ায় পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। শনিবার সকাল থেকে কুলাউড়া শহরের কয়েকটি পাম্পে গিয়ে পেট্রোল পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, দাম বৃদ্ধির খবর পেয়ে পেট্রোলের কৃত্রিম সংকট দেখিয়ে গ্রাহকদেরকে পেট্রোল দিচ্ছে না পেট্রোল পাম্পের মালিকরা। উত্তরবাজার ফরমুজ আলীর পাম্পে শনিবার বিকাল ৩টায় গিয়ে দেখা যায় তালা মেরে রাখা হয়েছে। শনিবার দুপুর দেড়টায় গর্নভ্যালি সিএনজি পাম্পে গিয়ে দেখা যায়, পেট্রোল নাই বলে গ্রাহকদেরকে ফেরত দেয়া হচ্ছে। জানা গেছে, পেট্রোলের মূল্যবৃদ্ধির খবর পেয়ে চতুর পাম্প মালিকরা অধিক মুনাফার জন্য বর্তমানে পেট্রোল বিক্রি বন্ধ রেখেছেন। তবে স্কুল চৌমুহনীতে ব্যবসায়ী সুরমান আহমদের দোকানে নির্ধারিত হারে পেট্রোল পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, সরকার অনুমোদিত সবক’টি পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন রয়েছে। কোনো সংকট নেই। তবে মোটরসাইকেলে ২ লিটার, গাড়িতে ১০ লিটার সরকারি নির্দেশনা রয়েছে। পাম্প বন্ধ কিংবা তেল বিক্রি যে বা যারা বন্ধ রাখছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন