রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাটের কালীগঞ্জ রুদ্রেশ্বরের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), কুদ্দুস মিয়ার ছেলে মোমিন মিয়া (২৯), হাতিবান্ধার দইখাওয়া’র আজহার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০), জয়পুরহাটের পাঁচবিবি তালপাড়া ভিমপুরের আব্দুল কাদের মণ্ডলের স্ত্রী পাপিয়া বেগম (৩২) ও দিনাজপুরের হাকিমপুর বাংলাহিলি এলাকার মো. আকাশের স্ত্রী মরিয়ম (৩০)।

বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩টায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বৈরাগী বাজার টোল প্লাজার সামনে পাকা সড়কে সন্দেহভাজনদের আটক করে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। এ সময় ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার, মোমিন মিয়া, জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, শনিবার দিবাগত রাত ১২টায় নগরীর তাজহাট পার্কের মোড় এলাকার বাসের যাত্রীবেশে থাকা পাপিয়া ও মরিয়মের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে তারা রংপুর বিভাগের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিল। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলাসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন