জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে মাসুদ বেপারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই এলাকার মৃত আমিনুল বেপারীর ছেলে। অভিযুক্ত হাসিব ঘটনার পর হতেই পলাতক রয়েছে। জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত সাড়ে ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব লাঠি নিয়ে ধাওয়া করে। এ সময় মাসুদ জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করলে বাড়ির সামনে রাস্তায় পড়ে যায়। এ সময় হাসিবের হাতে থাকা লাঠি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে মাসুদ নিহত হন এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
জামালপুর সংবাদদাতা
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
