নারী নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি

নারী নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি

ফন্ট সাইজ:

নারী নির্যতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। রবিবার রাজধানীর মগবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা। এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সমাজ কল্যাণ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়শা সিদ্দীকার সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী ইরানী আক্তার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উম্মে খালেদা জাহান, শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি, ডা. নাজনীন আক্তার, সাবেক কাউন্সিলর আমেনা বেগম।
নারীবাদী সংগঠনের সমালোচনা করে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তারা প্রতিবাদী হন না, বরং নির্দিষ্ট শ্রেণির নারীদের এজেন্ডা বাস্তবায়ন করেন। তিনি নারী ইস্যুতে সকল নারীদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি খন্দকার আয়শা সিদ্দীকা নারী অধিকার রক্ষায় সকল শ্রেণিপেশার নারীদের সতেচনতা জরুরি বলে মন্তব্য করেন। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদসহ রাজধানীর বিভিন্ন শ্রেণিপেশার নারীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনার মধ্যে দিয়ে আলোচনা শেষ হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রোজিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারজান হীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন