ময়মনসিংহের নান্দাইলে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান (৩৩) যৌতুক মামলায় গ্রেপ্তার হয়েছে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বীথি (২৪) বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক সংক্রান্ত এই মামলাটি দায়ের করেন। রোববার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে নান্দাইল থানা পুলিশ।
জেলা উত্তর বিএনপি’র সদস্য মামুন বিন মান্নানের অনুসারী আসামি ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তিনি বহিষ্কার হন। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর করার অভিযোগে গত ৬ই মার্চ থানায় একটি মামলা দায়ের করেন বাদী। ওই মামলায় গত রাতে টিপু সুলতানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মামলায় টিপু সুলতান ছাড়াও আরও ৩ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তার অভিযান চলমান আছে।
ময়মনসিংহে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
৯ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
