খামেনির উত্তরসূরি নিয়ে সংখ্যাগরিষ্ঠ ঐকমত্য

খামেনির উত্তরসূরি নিয়ে সংখ্যাগরিষ্ঠ ঐকমত্য

ফন্ট সাইজ:

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে সংখ্যাগরিষ্ঠ পর্যায়ের ঐকমত্য মোটামুটি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মির বাঘেরি। মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তিনি বলেন, এই প্রক্রিয়া নিয়ে এখনো ‘কিছু বাধা’ রয়ে গেছে, যেগুলোর সমাধান করা প্রয়োজন। ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির মধ্যে একটি ছোটখাটো মতভেদ হয়েছে। মতভেদটি হলো, চূড়ান্ত সিদ্ধান্ত কি সরাসরি সশরীরে বৈঠকের মাধ্যমে নিতে হবে, নাকি সে আনুষ্ঠানিকতা অনুসরণ না করেও সিদ্ধান্ত ঘোষণা করা যাবে- এই বিষয়টি নিয়ে। তবে কার বিষয়ে এই সিদ্ধান্তে যাচ্ছে তারা তা নিশ্চিত নয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন