আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলোকসজ্জা না করার কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে কৃচ্ছ্রসাধনে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ তিনি বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনে দেশে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে। এবার তা বন্ধ থাকবে।’
সবকিছুর সঙ্গে মব গুলিয়ে ফেলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব ও স্পট ক্রাইম ভিন্ন বিষয়। দেখা গেল নরসিংদীতে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হলো। ঘটনার তদন্ত করতে গিয়ে জানা গেল, ওই হত্যাকাণ্ডের সঙ্গে মেয়েটির সৎবাবা জড়িত। কিন্তু প্রাথমিকভাবে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।
‘সবকিছু মবের সঙ্গে তুলনা করলে হবে না। মব সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।’ উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসন্ন ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ৩ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

BAD MOUTH
৩ মাস আগেGood decision from all points.