তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় জালিয়াতি ও হত্যাসহ চারটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হত্যা, রায় জালিয়াতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ মোট পাঁচ মামলায় খায়রুল হককে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে গত বছরের ২৬ অক্টোবর রুল জারি করেছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।
২০২৫ সালের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওইদিন রাতে তাকে কারাগারে পাঠায় আদালত।
২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এ বি এম খায়রুল হক।
৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ৩ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Matinur Chowdhury
৩ মাস আগেতত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে গুম, খুন সহ যত অপরাধ সঙ্ঘটিত হয়েছে সব অপরাধের জন্য দায়ী এই কুলাঙ্গার। ফাসি ছাড়া তার অন্য কোন শাস্তি হতে পারেনা। তাকে কোন অবস্থায় জামিন দেওয়া উচিৎ নয়।