শেখ হাসিনা নেই বহুদিন, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে

ড. আসিফ নজরুল

শেখ হাসিনা নেই বহুদিন, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নেই বহুদিন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

‘শেখ হাসিনার রাজনীতি’ শিরোনামে ওই স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেন, ‘শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারণ করে আছে তার পতনের আন্দোলনের মানুষদেরও কেউ কেউ। কী ছিল তার রাজনীতি?
এক. মালিকানার রাজনীতি। তিনি মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন। তিনি আর তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকী কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যে কাজ পক্ষের মানুষের জন্য জায়েজ, তা অন্যর জন্য শাস্তিযোগ্য। জুলাইকে কেন্দ্র করে আছে এই রাজনীতি আছে কিছু মানুষের মধ্যে।
দুই. ট্যাগ দেয়ার রাজনীতি। কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী ছিল তার রাজনীতির অন্যতম হলমার্ক। এসব ট্যাগ বদলিয়েছে, কিন্তু এর রাজনীতিটা রয়ে গেছে। এখন চলছে যত্রতত্র ফ্যাসিস্ট-এর দোসর, ভারতের দালাল, জুলাই গাদ্দার এসব ট্যাগ দেয়ার রাজনীতি। বছরের পর বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত কেউ এই ট্যাগ পাচ্ছেন ২০২৪ সালের জুলাই-এর আগ পর্যন্ত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীর কাছে।
তিন. ভিকটিমহুডের রাজনীতি: ভিকটিম ছিলাম বলে শিকারি হয়ে যাওয়ার অধিকারবোধ ছিল শেখ হাসিনার আরেক রাজনীতি। এই রাজনীতিও টিকে আছে বহাল তবিয়তে। অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি। কিন্তু তার রাজনীতির অনেকটা নিজের ভেতর রেখে দিয়েছি।’

Khan

৩ মাস আগে

100% agreed

আব্দুল হালিম

৩ মাস আগে

১০০% সত্য বলেছেন।

Follower

৩ মাস আগে

Asif Nazrul is one of them .The best hypocrite & bribe taker.

বাদল

৩ মাস আগে

এর সমাধান কি আপনারা জানতেন না ? এখনো আওয়ামীলীগের সব এমপি মন্ত্রীদের ফেইসবুক সহ যুগাযুগ মাধ্যম বন্ধ করা হয় নাই।
তাদের সব সম্পদ সম্পত্তি গাড়ি বাড়ি বাজেয়াপ্ত করা হয় নাই।

মন্তব্য করুন