রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা মোল্লা কলেজ এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোঃ আরাফাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আরাফাতে বাবা মোঃ রুহুল আমিন বলেন, আমার ছেলের গুলিস্তানে হল মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরা মোল্লা কলেজ এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মারা যায়।
তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মুন্সি কান্দি গ্রামে। বর্তমানে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের বাসায় পরিবার নিয়ে থাকি। আমার দুই ছেলে এক মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
যাত্রাবাড়ী বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, যুবক নিহত
মেডিকেল প্রতিবেদক
অনলাইন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ২ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
