শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ছয় নারী। রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
খালেদা জিয়ার পক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়। এই বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন—
-‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার
-‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন
-‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর
-‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম
-‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন

Shakhawat Hossain
৩ মাস আগেখালেদা জিয়ার সাথে থাকা পরিচারিকাকে ও দেওয়া উচিত ছিলো ।