কমনওয়েলথ অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২৬তম সম্মেলনে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্থানীয় সময় শনিবার বিকালে তারা লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদেরকে অভ্যর্থনা জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।
বিমানবন্দরে সাংবাদিকদের দেয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে হুমায়ুন কবির জানান, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘শোনেন, সুখবর খবর শোনেন। সুখবর হলো লন্ডনের হাইকমিশনার এতদিন ডিভাইসিভ বিহেভিওরে কমিউনিটিকে ডিভাইড করে রেখেছে, আওয়ামী লীগকরণ করেছে, হাইকমিশনকে আয়ামী লীগকরণের ধান্দা করেছে, কমিউনিটি ধান্দা করে নাই, যিনি বাংলাদেশের ইন্টারেস্ট দেখেননি, এই হাইকমিশনারকে (আবিদা ইসলামকে) প্রত্যাহার করা হয়েছে। এজ হাইকমিশনার আবিদা ইসলাম হেজ বিন রিমোভড।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর লন্ডনস্থ বাংলাদেশ মিশনে হাইকমিশনার হিসেবে যোগ দেন আবিদা ইসলাম।
লন্ডনে পৌঁছেই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার ঘোষণা
হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার করা হয়েছে
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
দেশ বিদেশ
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ১১ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

প্রসেঞ্জিত চক্রবরতি
৩ মাস আগেছুমায়ন কবির ত একজন clerical টাইপ এর স্টাফ।এ ত কথাই বলতে জানে না।বা কূটনৈতিক কোন কিছুই তার ভিতর নাই।এমন মানুষ কে পররাস্ত্র উপদেস্তা????