অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়ে যায় বার্সেলোনা। বিরতির আগে ছন্নছাড়া কাতালানরা মাঠে ফিরে কিছুটা দ্যুতি ছড়ায়। শেষ পর্যন্ত লামিন ইয়ামালের জয়সূচক একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফেরে বার্সা।
স্প্যানিশ লা লিগায় শনিবার ১-০ গোলের জয়ে পয়েন্ট তালিকায় ফের লাফ দিলো বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে ২২ জয়, ১ ড্র ও ৪ হারে ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায় হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৬৩ পয়েন্টে দুইয়ে থাকলো রিয়াল মাদ্রিদ।
