কুয়েতে ২ সীমান্তরক্ষী নিহত, সৌদি আরবে ড্রোন হামলা অব্যাহত
কুয়েত বিমানবন্দরে আগুন

কুয়েতে ২ সীমান্তরক্ষী নিহত, সৌদি আরবে ড্রোন হামলা অব্যাহত

ফন্ট সাইজ:

সৌদি আরব ও কুয়েতে এখনো ইরানের ড্রোন হামলা অব্যাহত রয়েছে বলে খবর মিলেছে। আজ ভোরে কুয়েত সীমান্তে ড্রোন হামলায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যার বেশ কয়েকটি ভূপাতিত দেয়ার দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আল জাজিরা।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোরে দায়িত্ব পালনকালে দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। নিহতরা হলেন— ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শাররাহ এবং মেজর ফাহাদ আব্দুল আজিজ আল-মাজমায়েদ। তবে তাদের মৃত্যুর সঠিক স্থান ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলা চালানো হয়। এর ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীর প্রয়োজন হয়েছে। এছাড়া কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।

সৌদি আরবের ওপরও হামলার মাত্রা কয়েক গুণ বেড়েছে। রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করে চালানো একটি বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে অন্তত ১৫টি ড্রোন গুলি করে নামানোর কথা জানিয়েছিল সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন