রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৬৫)। তিনি মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আলাউদ্দিনকে উভয় দল নিজেদের কর্মী দাবি করছে। এই ঘটনার পর জামায়াতের নেতা–কর্মীরা কিছুক্ষণের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ঈদের নামাজে ইমামতি করবেন কে, তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদে মুসল্লিদের বৈঠক ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপির কয়েকজন কর্মীর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে আলাউদ্দিন বিএনপির সমর্থক ছিলেন। তবে তার ছেলেরা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। দু’পক্ষের কথা–কাটাকাটি বন্ধ করতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’
রাজশাহীতে জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ১
স্টাফ রিপোর্টার
বাংলারজমিন
৩ মাস আগে
৮ মার্চ (রবিবার), ২০২৬, ১০ঃ২১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
