জ্বলছে তেহরান, একাধিক তেল সংরক্ষণাগারে হামলা

জ্বলছে তেহরান, একাধিক তেল সংরক্ষণাগারে হামলা

ফন্ট সাইজ:

যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার দিবাগত রাতে রাজধানী তেহরানের একটি বিশাল তেল সংরক্ষণাগারে (অয়েল স্টোরেজ) ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি ‘জ্বালানি মজুত কেন্দ্রে’ সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এপি কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের রাতের আকাশ আগুনের তীব্র আভায় লাল হয়ে আছে এবং বহুদূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য সরাসরি ‘যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের’ যৌথ হামলাকে দায়ী করেছে। উল্লেখ্য, এই ডিপোটি তেহরানসহ উত্তরের প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইডিএফ জানিয়েছে, আক্রান্ত এই কেন্দ্রগুলো সাধারণ জ্বালানি সরবরাহের জন্য নয়, বরং ইরানি সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটকে জ্বালানি বিতরণের কাজে ব্যবহৃত হতো। তাদের দাবি, ইরানের সামরিক সক্ষমতা পঙ্গু করে দিতেই এই কৌশলগত লক্ষ্যবস্তু বেছে নেয়া হয়েছে।

ছবিতে দেখুন তেল সংরক্ষণাগার থেকে আগুন ও ধোয়া ছড়িয়ে পড়ার দৃশ্য-

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন