ভারত সব সময় একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে: প্রণয় ভার্মা

ভারত সব সময় একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে: প্রণয় ভার্মা

ফন্ট সাইজ:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তার দেশ সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আজকের উপস্থিতি ভারত ও বাংলাদেশের শক্তিশালী বন্ধুত্বের বন্ধনের পাশাপাশি স্মরণ করাচ্ছে আমাদের গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্কের কথাও। এটি আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করেছে।’

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে প্রণয় ভার্মা বলেন, ‘আমাদের দুদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও নিগূঢ় সংযোগ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের অভিন্ন ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে রাখছে।’

ইফতার অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিতি ছিলেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

আব্দুল জব্বার

৩ মাস আগে

এখন ভারত গনতন্ত্র আর অন্তর্ভুকক্তিমুলক নির্বাচন চায়! অথচ বিগত সরকারের আমলে তিন তিনটি প্রহসনের সাজানো নির্বাচন হয়ে গেলো তখন ভারত মুখে কুলুপ এঁটে ছিলো। আর এখন তাদের মিত্র আওয়ামিলীগ মাঠে নাই তাই আমাদের গনতন্ত্র শেখাচ্ছে। দুঃখজনক!!

Mohsin

৩ মাস আগে

ভারত নাকি সবসময় গণতান্ত্রিক শক্তি কে সহয়তা করেছে রাষ্টদূত মিস্টার ভার্মা হয়তো সহজে ভুলে গেলেও বাংলাদেশের জনগণ কিন্তু ভুলে নেই এবং ভুলবে না কারণ ভারত নিলর্জ্জ ভাবে গত ১৫ বছর একটি অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কে সাহায্য সহযোগিতা করে গেছেন শুধু তাই নয় ভারতের সমর্থনে শেখ হাসিনা উগ্র স্বৈরশাসকে পরিনত হয়ে বিরোধী দল ও বিরোধী মতের মানুষের উপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন তাই বাংলাদেশের মানুষের প্রশ্ন শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে কি আপনি মঙ্গল গ্রহে ছিলেন ?

Hedayet Ullah

৩ মাস আগে

ভারতের সমর্থনের অনেক মূল্য চুকাইতে হয়।

মন্তব্য করুন