বাংলাদেশি পণ্যকে ভারতীয় বলে বিক্রি, চট্টগ্রামে ‘রাজস্থানকে’ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রামে ‘রাজস্থান’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি- দু’টি আলাদা ট্যাগ পাওয়া যায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে দাবি করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে বাজারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন