নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর (চান্দিনা) বরাদ্দে দুর্নীতি অনিয়মের অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দিঘলিয়া বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে শনিবার দুপুরের দিকে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। দিঘলিয়া বাজারের সরকারি দোকান ঘর বরাদ্দে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসী ফুঁসে উঠেছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দিঘলিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি এসএম ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সাগর সরদার, ব্যবসায়ী আইয়ুব মল্লিক, হাসান মোল্যা, সমাজসেবক হাসান শেক, ব্যবসায়ী মিলন, সমাজসেবক মাওলানা কামরুজ্জামান, কালাম শেখ, নজরুল ফকির, সাবেক ইউপি সদস্য বাদশা শেখ প্রমুখ।
বক্তারা স্থানীয় দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহানসহ কয়েকজন স্থানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতি অনিয়মের মাধ্যমে সরকারি দোকন ঘর বরাদ্দের অভিযোগ করে এ বরাদ্দ বাতিলের দাবি জানান। সংশ্লিষ্ট সূত্রে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে সরকারি অর্থায়নে ১৬টি দোকান ঘর করা হয়েছে। ওই সমস্ত ঘর লাখ টাকার বেশি নিয়ে ভাড়া দেয়া হয়েছে। দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, স্থানীয় মশিয়ার, আজম, তুহিন সম্মিলিতভাবে আর্থিক সুবিধা নিয়ে দোকান ঘরগুলো ভাড়া দিয়েছে। তারা ঘর ভাড়া দেয়ার ব্যাপারে সরকারের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে আর্থিক সুবিধা নিয়ে নিজেরা লাভবান হয়েছেন। সচেতন এলাকাবাসী সুষ্ঠু তদন্তসাপেক্ষে ওই বরাদ্দ বাতিল-পূর্বক ঘুষখোর দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নড়াইলে সরকারি ঘর বরাদ্দে দুর্নীতি-অনিয়মের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
