নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। নিসচা জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা’র সভাপতিত্বে সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান। এতে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, দুদকের পিপি ও সাংবাদিক শেখ মাসুদ ইকবাল, সাংবাদিক মো. আল আমিন, সাইফুল মালেক চৌধুরী, সাইফউদ্দীন আহমেদ লেনিন ও মনিরুজ্জামান চৌধুরী সোহেল, জেলা জাসাস আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, নিসচা জেলা সহ-সভাপতি বদরুল হুদা সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। সাধারণ সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু আ লতিফকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন-সিনিয়র সাংবাদিক একে নাছিম খান ও আলমগীর হোসেন সিটি’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু। নতুন কমিটি গঠনের পর দোয়া মাহফিল ও ইফতারের মধ্য দিয়ে সাধারণ সভা সমাপ্ত হয়।
কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি ফিরোজ, সম্পাদক ফারুক
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
