সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে গোসল করতে নেমে আকাশ শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের হিমনগর এলাকার গুমানী নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আকাশ শেখ একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সুজন শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা শেষে হঠাৎ আরও দু’জন শিশুর সঙ্গে আকাশ পানিতে নামে, একপর্যায়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে নদীতে নেমে ১৫-২০ মিনিট খোঁজাখুঁজি করে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন