বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের আবুল কালাম আকন (৪৭) মাতৃওয়ারিশ সূত্রে প্রাপ্ত রেকর্ডিও সম্পত্তি প্রভাবশালীদের বাধায় ভোগ দখল করতে পারছেন না। জানা গেছে- হলদিয়া ইউনিয়নের পশ্চিমচিলা গ্রামের আবুল কালাম আকন গংদের সঙ্গে মামাতো ভাই মো. শাহ আলম সরদার (৬৫) মো. বাবুল সরদার (৬০) মো. নিজাম সরদার (৫৫) মনির সরদার (৫০) রিন্টু সরদার (৪০) শামীম সরদার (৩৫) দের সঙ্গে দীর্ঘদিন ধরে ৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। কিন্তু তাও কালাম গংদের প্রাপ্ত সম্পত্তি তার মামাতো ভাইয়েরা ভোগ দখল করতে দিচ্ছে না। এ ঘটনায় কালাম গংরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ দিলে, পরে সালিশ বৈঠকে আলম গংরা জমি বুঝিয়ে দিবে বলে চলে যায়। কিন্তু এভাবে একাধিকবার জমি বুঝিয়ে দেয়ার কথা বললেও তারা জমি বুঝিয়ে দেয় না। এ ছাড়া আলম গংরা প্রতিনিয়ত কালাম গংদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বর্তমানে কালাম গংরা পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয় আবুল কালাম আকন বলেন- আমার মা ক্যান্সারে মারা গেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। অথচ আমার মায়ের প্রাপ্ত জমি মামাতো ভাই আলম গংরা ভোগ দখল করতে দেয়নি। মা মারা যাওয়ার পর এখন আমাদের তারা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমরা আমাদের প্রাপ্ত জমি যাতে বুঝে ভোগদখল করতে পারি তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয় শাহ আলম সরদারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা বলবে না বলে জানান। আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম বলেন- লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলীতে রেকর্ডিও জমিতে ভোগদখলে প্রভাবশালীদের বাধা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
