সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? রাসূল (সা.) বলেছেন, ‘সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি’ যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী’। তিনি সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান ঘিরে সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক খণ্ড সুনামগঞ্জে পরিণত হয়। সোসাইটির সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আনজুমানে খেদমতে কোরআন সিলেটের সেক্রেটারি আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ আমানী কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সোসাইটির উপদেষ্টা আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, শিক্ষাবিদ হাফেজ মাশহুদ চৌধুরী, ডা. আহমদ নাসিম হাসান লাভলু, শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম রব্বানী। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি এডভোকেট দিলোয়ার হোসেন শামীম।
সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সিলেটের অভিষেক ও ইফতার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
