বইমেলোয় সাংবাদিক শারফুল আলমের বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’

বইমেলোয় সাংবাদিক শারফুল আলমের বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’

ফন্ট সাইজ:

অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক ও ভ্রমণলেখক শারফুল আলমের ভ্রমণবিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’। ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, যাত্রাপথের নানা চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য বইটিতে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটি প্রকাশ করছে আজব প্রকাশনী।
বইটিতে ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক প্রেক্ষাপট গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। লেখক শারফুল আলম দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতা করছেন। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠক কাভার করার অভিজ্ঞতা তাঁর লেখায় ভিন্নমাত্রা যোগ করেছে বলে তিনি মনে করেন।
শারফুল আলম বলেন, ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষ ও জীবনকে নতুনভাবে জানতে শেখায়। সেই উপলব্ধি থেকেই নিজের অভিজ্ঞতাগুলো বইয়ের পাতায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
বইমেলার আজব প্রকাশনীর ৬৯৭-৬৯৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ৩০০ টাকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন