লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিআরডি) সাজ্জাদ মাহমুদ খানের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল তার বাসার তালা ভেঙে একটি স্মার্ট টেলিভিশন, একটি গিটার, একটি মোবাইল সেটসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় সাজ্জাদ রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকালে প্রকৌশলী সাজ্জাদ জানান, বিগত বছর খানেক তিনি উপজেলা পরিষদের পাশে আঙ্গাপাড়া ওয়ার্ডের লোকমান হোসেনের বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার অফিস শেষে বাসায় তালা মেরে তিনি ঢাকায় গিয়েছিলেন। গতকাল ভোরে এসে দেখেন তার বাসার দরজার তালা ভাঙা। বাসার বুয়া আয়েশা বেগম জানান, ওইদিন বাসার ছাদের দরজার সিটকিনি দিতে ভুলে গিয়েছিলেন তিনি। মালিক লোকমান জানান, চোরের দল প্রথমে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে পরে বাসার তালা ভেঙেছে। এ ঘটনায় রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রামগঞ্জে উপজেলা প্রকৌশলীর বাসায় চুরি
ধরামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
