নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন- চাটখিল উপজেলায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজি ও দখলবাজি চলবে না। গত শুক্রবার বিকালে চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন- চাটখিলে কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলে তাদের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সুপারিশ না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোস্তফা কামাল, বিএনপি নেতা ইমাম হোসেন টিপু, এডভোকেট পিন্টু, সাইফুল ইসলাম শিমুল প্রমুখ।
‘চাটখিলে সন্ত্রাস-চাঁদাবাজি ও দখলবাজি চলবে না’
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
