খুলনায় ৫টি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহনগরীর নিজ খামার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় যাবে- এমন সংবাদে পুলিশ ও মাদক অধিদপ্তরের কর্মকর্তা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন নিজ খামার এলাকায় পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় তারা। সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থেকে ৫টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে লবণচরা থানায় নেয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
খুলনায় অস্ত্র-গুলিসহ নারী আটক
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
