সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে এই মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সেক্টরের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, চ্যানেল টোয়েন্টিফোর’র সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম হেলালী, পুলিশের ওসি বিনয় ভূষণ রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. তছির আলী ও সিলেট জেলা প্রচার দলের আহ্বায়ক শাহীন আলী।
সিলেটে সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মিফতাহ সিদ্দিকী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
