নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জনের ছুটি থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। পরে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখে ও রোগীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়েছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মতো ডাক্তাররা আসেন না। এরই প্রেক্ষিতে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতাও পেয়েছি। তিনি আরও বলেন, ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা ডাক্তারদের মাধ্যমেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। কিন্তু তারাই সময়মতো উপস্থিত হয় না। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না। এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ প্রমুখ।
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ জন ডাক্তারের মধ্যে উপস্থিত আটজন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
