নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মকছুদার নামে এক পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরে উপজেলা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তিনটি তুলার গোডাউনসহ বাড়িতে রক্ষিত আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। এতে অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি ও গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
