১২৫ কোটি রুপির চুক্তিতে সৌরভ গাঙ্গুলি এবার চুক্তিবদ্ধ হলেন স্টার জলসার সঙ্গে

১২৫ কোটি রুপির চুক্তিতে সৌরভ গাঙ্গুলি এবার চুক্তিবদ্ধ হলেন স্টার জলসার সঙ্গে

ফন্ট সাইজ:

টিভির পর্দাতে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গুগলি, বাপি বাড়ি যা দিয়ে দাদাগিরির মাধ্যমে কয়েক বছর জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এবার সৌরভ জি বাংলা ছেড়ে এসেছেন স্টার জলসায়। রীতিমতো বিশাল অঙ্কের চুক্তিতে। অঙ্কটা গোপন থাকলেও শোনা যাচ্ছে ১২৫ কোটি রুপিতে সৌরভ স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
স্টার জলসার সঙ্গে প্রায় চার বছরের এই চুক্তিতে কেবল ‘বিগ বস’ নয়, আরও একটি ক্যুইজ শোতেও তাকে দেখা যাবে। এতদিন জি বাংলার ‘দাদাগিরি’ মাতিয়েছেন তিনি। এবার স্টার জলসার পর্দায় তার ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের আলো-ঝলমলে পরিবেশে ‘বিগ বস বাংলা’র সিজন ৩-এর কথা ঘোষণা করা হয়েছে। আর এই শো-এর মুখ হিসেবে মঞ্চে আবির্ভূত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। স্টার জলসার এই মেগা প্রজেক্টের হাত ধরেই এবার বাংলার ড্রয়িংরুমে ফিরছেন সৌরভ। দর্শক নতুন করে তার দাদাগিরি দেখবে এই শো-তে।
অনুষ্ঠানে সৌরভ বলেছেন, ‘টেলিভিশন আমাকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয়। বিগ বস একদম অন্যরকম একটি ফর্ম্যাট। এখানে মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। আমি অত্যন্ত উৎসাহিত এই নতুন ইনিংস নিয়ে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন